প্রম্প্ট দিয়ে স্টাইলিং ছবি তৈরি
বর্তমান ডিজিটাল যুগে ছবি তৈরির পদ্ধতিতে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন — আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু একটি বাক্য বা প্রম্প্ট লিখে আমরা যেকোনো ধরণের ছবি তৈরি করতে পারি। এই প্রযুক্তির নামই হলো AI Image Generation, আর এর মূল চালিকাশক্তি হচ্ছে “Prompt”।
প্রম্প্ট কী?
Prompt শব্দের অর্থ হলো নির্দেশ বা অনুরোধ।
AI-এর ক্ষেত্রে এটি হলো একটি বর্ণনা — যেখানে তুমি বলবে, ছবিটি কেমন দেখতে চাও।
AI সেই বর্ণনা অনুযায়ী তোমার জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি ছবি তৈরি করবে।
👉 উদাহরণ:
“A beautiful girl standing near the sea during sunset, ultra-realistic, 4K, cinematic lighting.”
এই একটি প্রম্প্ট দিয়েই AI তোমাকে এমন একটি বাস্তবসম্মত ছবি তৈরি করে দেবে যা দেখতে আসল ফটোগ্রাফের মতো লাগবে।
আরও পড়ো:
বিভিন্ন ধরনের প্রমপ্ট(promt) পেতে
প্রম্প্ট লিখো
প্রম্প্ট লেখার সময় কিছু বিষয় মাথায় রাখো:
মূল বিষয় (Subject): তুমি কী বানাতে চাও? (যেমন: একজন মানুষ, শহর, প্রকৃতি, পশু ইত্যাদি)
স্টাইল (Style): বাস্তব, কার্টুন, এনিমে, সিনেমাটিক, ডিজিটাল পেইন্টিং ইত্যাদি।
আলোকসজ্জা ও ব্যাকগ্রাউন্ড: আলোর ধরন, পরিবেশ, রঙের টোন।
বিস্তারিততা (Details): 4K, realistic, ultra-detailed ইত্যাদি শব্দ যোগ করো।
