নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা কিছু মুভি২০২৪

নতুন বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি একশন মুভি


হলিউডে নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি ব্যবসা সফল ও সুপার হিট মুভি। 

আরও মুক্তি পেতে যাচ্ছে,

 সালমান শাহ অভিনীত মুভি চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ নিয়ে এখন আলোচনার শীর্ষে রয়েছে বলিউডের কিং খান শাহরুখ। গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমা।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আগের দুই সিনেমার মতো এ সিনেমাও বক্স অফিস কাঁপাচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ সিনেমা ১৫০ কোটি রুপির গণ্ডি পেড়িয়ে গেছে। যা বাংলাদেশ টাকায় ১৯৭ কোটি টাকারও বেশি।

ডানকি’ সিনেমা নবম দিনে (সব ভাষা মিলিয়ে) ৭.২৫ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি টাকারও বেশি।

নিপুণের জন্য ‘অপারেশন জ্যাকপট’ ছাড়া প্রসঙ্গে মুখ খুললেন জায়েদ খান

গত কিছু দিন ধরেই শোনা যাচ্ছে মুক্তিযুদ্ধের এ সিনেমায় একঝাঁক অভিনয়শিল্পীর মধ্যে থাকবেন জায়েদ খানও


অপারেশন জ্যাকপট’’ নিয়ে আবারও আলোচনায় জায়েদ খান। সিনেমাটি নিয়ে আয়োজিত সংবাদ সংম্মেলনে বহু শিল্পীর নাম ঘোষণা করা হলেও আলোচিত এই অভিনেতার নাম না থাকায় গুঞ্জন ছড়ায়, নিপুণের জন্য এই সিনেমা থেকে বাদ পড়েছেন জায়েদ খান। পুরো ঘটনার সময় অভিনেতা ছিলেন দুবাইয়ে। এবার দেশে ফিরে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

রীতিমত এ নিয়ে বিরক্তি প্রকাশ করেন জায়েদ খান। তার মন্তব্য, ‘‘পুরো খবরটিই উড়ো।’’

গত কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, মুক্তিযুদ্ধের এ সিনেমায় একঝাঁক অভিনয়শিল্পীর মধ্যে থাকবেন জায়েদ খানও। সম্প্রতি সিনেমার শুটিংও শুরু হয়। তবে সেখানে ছিলেন না এই অভিনেতা। 

অবশেষে ২৭ ডিসেম্বর সিনেমা নিয়ে আয়োজিত সংবাদ সংম্মেলনে প্রযোজক স্বপন চৌধুরী শিল্পীদের তালিকা প্রকাশ করেন। যেখানে জায়েদ খানের নাম ছিল না। বিনোদন পাড়ায় খবর রটে, এই সিনেমা থেকে বাদ পড়েছেন শিল্পী সমিতির আলোচিত সাধারণ সম্পাদক।

তবে এই খবরে বিরক্তি জানিয়ে জায়েদ বলেন, ‘‘দেশে আসতে আসতেই উড়ো খবর নিয়ে বিরক্ত। এখানে কেউ কেউ নিপুণের প্রসঙ্গে টেনে লিখছেন, আমি সিনেমাটিতে নেই যে কারণে নিপুণ আছেন। এখানে নিপুণ থাকছেন কি না, এসব তার ব্যাপার। কিন্তু লেখা হচ্ছে জায়েদ খান সিনেমা থেকে বাদ পড়েছেন। এখানেই আমার আপত্তি। আমি কীভাবে বাদ পড়লাম। আমি তো সিনেমার কারও সঙ্গে চুক্তিই করিনি।’’

তিনি বলেন, ‘‘আমার সঙ্গে কেউ কথা না বলে লিখছে আমি বাদ। এগুলো খবর হয় কীভাবে! তাদের উচিত ছিল আমার সঙ্গে একবার হলেও কথা বলা। এটা কোনো দায়িত্বশীল কাজের মধ্যে পড়ে না। আমি এখনো জানিই না চরিত্র কী, কে টাকা দেবে, কী চুক্তি...এগুলো নিয়ে কাল আমি তাদের সঙ্গে কথা বলব। তারপরই সবাইকে বিস্তারিত জানাব ঘটনা কী।’’

মুক্তিযুদ্ধের সময় ‘‘অপারেশন জ্যাকপট’’ নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বড় বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ঘোষণার দীর্ঘদিন পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আজ থেকে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

সিনেমার প্রযোজক স্বপন চৌধুরী বলেন, ‘‘সিনেমা পরিচালনায় দুই দেশের দুই পরিচালক রাখা হয়েছে। কারণ, অনেক শুটিং হবে ভারতে। আর ৭৮ জন স্টার আছে সিনেমায়। এ ছাড়া আরও ঘোষণা আসছে। এখনই আমরা খারাপ কোনো কিছু নিয়ে কথা না বলি। আমরা আশাবাদী। অনেক ভালো খবর আসছে।’’


বক্স অফিসঃ বক্স অফিস

learnearn464.xyz

I like to write poetry in my spare time. i am a poet I am an honest, good person and a student. I am a professional graphic design and cyber security experts.My experience is 4 years. But I am not getting proper evaluation of my skills. Till date I have not got any job.

Comment message

إرسال تعليق (0)
أحدث أقدم